
শেরপুর : শেরপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্টে তৌহিদ (১৩) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুন) সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া মদিনাতুল উলুম নুরানী মাদরাসায় এ ঘটনা ঘটে। তৌহিদ ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মদিনাতুল উলুম নুরানী মাদরাসার শিক্ষার্থী তৌহিদ কাঁঠাল পাড়ার জন্য মাদরাসা ঘরের টিনের চালে উঠে। এ চালের উপর দিয়েই পল্লী বিদু্যুৎতের সঞ্চালন লাইন ছিল। তৌহিদ অসাবধানতাবশত চালের উপরে থাকা তারে হাতের স্পর্শ লাগে। এতে সে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।