
শ্রীবরদী (শেরপুর) : ‘খনিজ জ্বালানীর ব্যবহার বন্ধ করুন, নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার নিশ্চিত করুন‘ এ স্লোগানকে ধারণ করে শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবুজ আন্দোলন, শ্রীবরদী উপজেলা শাখার উদ্যোগে র্যালী, আলোচনা সভা, গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে সবুজ আন্দোলন শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি ফরিদ আহম্মেদ রুবেলের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।
সবুজ আন্দোলনের দপ্তর সম্পাদক সাজিত হাসান শান্ত এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- সবুজ আন্দোলন শ্রীবরদী শাখার সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আব্দুল বারী, সবুজ আন্দোলনের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এজেড রুমান, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ সুরুজ্জামান প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদ চত্বরের পুকুর পাড়ে গাছের চারা রোপণ করে চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।
পরে সবুজ আন্দোলনের শ্রীবরদী শাখার নেতাকমর্ীরা উপজেলা পরিষদ চত্বর, থানা কমপ্লেক্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন।