1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুন, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : ‘‘একটাই পৃথিবী:প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’’ এই প্রতিবাদ্যকে সমনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব পরিবেশ বিদস ২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে ফুলবাড়ী এপি‘র সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুলবাড়ী উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি ফুলবাড়ী পৌর শহর প্রদক্ষিণ করে পুনরায় ফুলবাড়ী উপজেলা পরিষদে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্তরে আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।
এসময় উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা শামিমা আক্তার জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের মন্ডল, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন এর ম্যানেজার প্রদিপ চন্দ্রসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com