1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

জেলা পরিষদের প্রশাসকের সাথে ঝিনাইগাতী প্রেসক্লাবের মতবিনিময়

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুন, ২০২২
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবির রুমানের সাথে ঝিনাইগাতী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুন) দুপুরে ঝিনাইগাতী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি নমশের আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক এর নেতৃত্বে কর্মরত ঝিনাইগাতী প্রেসক্লাবের সাংবাদিকরা এ মতবিনিময় করেন।
এর আগে জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবির রুমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঝিনাইগাতী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। এসময় হুমায়ূন কবির রুমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং এলাকার সকল সম্ভবনা জাতির সামনে তুলে ধরাসহ সমাজের সকল অসঙ্গতি ও অনিয়মের বিরুদ্ধে নিরপেক্ষতার সঙ্গে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহবান জানান।
এছাড়াও তিনি যে কোন প্রয়োজনে ঝিনাইগাতী প্রেসক্লাবের জন্য সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ঝিনাইগাতী প্রেসক্লাবের সহ-সভাপতি জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক আরএম সেলিম শাহী, অর্থ সম্পাদক ইউসুফ আলী সরকার, দপ্তর সম্পাদক লোকমান হোসাইন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সাইফুল্লাহ, সম্মানিত সদস্য সিনিয়র সাংবাদিক প্রভাষক মোহাম্মদ রফিকুল ইসলাম, হারুন অর রশিদ দুদু, মোহাম্মদ আবু হেলাল, সাইফুল ইসলাম জুয়েল, আনিছ আহমেদসহ ঝিনাইগাতী প্রেসক্লাবের কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com