
শ্রীবরদী (শরপুর) : শেরপুরের শ্রীবরদীতে লাউ গাছের সাথে শত্রুতা করে ৮৫টি লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গতকাল ৬ জুন সোমবার দিবাগত রাতে শ্রীবরদী সদর ইউনিয়নের আবুয়ার পাড়া গ্রামে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গেছে, আবুয়ার পাড়া গ্রামের জালাল উদ্দিন শাহা দীর্ঘদিন যাবত ওই জমিতে লাউ চাষসহ বিভিন্ন ফসলের চাষ করে আসছেন। ঘটনার দুইদিন আগে ৪ জুন একই গ্রামের মুনছর আলীর ছেলে ইসমাইলের গরু জালাল উদ্দিন শাহার লাউগাছ খাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাক বিতন্ডা হয়। এ ঘটনার দুইদিন পরে লাউ গাছ কাটার ঘটনা ঘটেছে। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে জমির মালিক জালাল উদ্দিন।
এ ব্যাপারে জমির মালিক জালাল উদ্দিন শাহা জানান, আমি ২৫ শতাংশ জমিতে লাউ চাষ করেছি। ঘটনার দুই দিন আগে ইসমাইল হোসেনের গরু আমার ক্ষেতের লাউ খায়। এ নিয়ে তার সাথে কথা হলে সে আমার সাথে খারাপ আচরণ করে।
এছাড়া, সে আমাকে নানা ধরনের হুমকি দেয়। আমার ধারণা, ইসমাইল শত্রুতা করে আমার লাউ গাছ কর্তন করেছে। বিষয়টি এলাকার ইউপি সদস্য আবুল হোসেন কালাসহ গন্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করে ইসমাইলকে বাড়িতে পাওয়া যায়নি। ইসমাইলের স্ত্রী হালিমা বলেন, আামাী স্বামী এ কাজ করেনি।