1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নকলায় দিনব‍্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জুন, ২০২২
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বিভিন্ন পেশাজীবীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  তোফায়েল আহমেদ এবং বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  সানাউল মোর্শেদ।
এছাড়াও বক্তব্য রাখেন- সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. ইসহাক আলী, সাবেক জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক প্রমুখ।
এসময় গনপদ্দি ইউনিয়নের চেয়ারম্যান শামছুর রহমান (আবুল), নকলা ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক ফারুক, উরফা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ নুরে আলম (ভূট্টো), গৌড়দ্বার ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন খান (মুকুল), বানেশ্বর্দী ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার (মহব্বত), পাঠাকাটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম, টালকী ইউনিয়নের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন (বুলবুল), চর অষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত ব‍্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ এসকল বিষয় বাস্তবায়ন সমস্যা চিহৃতকরণ এবং প্রচারে করনীয় সংক্রান্ত সুপারিশ উপস্থাপনার উপর ৫০ জন প্রশিক্ষানার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com