রফিকুল ইসলাম, যশোর : র্যালী ও কেক কাটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যশোরের শার্শায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যায়যায়দিন এর শার্শা প্রতিনিধি আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান।
এছাড়াও নাভারণ প্রেস ক্লাবের সভাপতি আমিনুর রহমান, সীমান্ত প্রেস ক্লাবের সভাপতি শাহিন, চ্যানেল এস এর রিপোর্টার ইসমাইল হোসেন, গ্লোবাল টেলিভিশন এর বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলাম, সাংবাদিক ইমরান হোসেন, জসিম উদ্দিন ও জাহিদ হাসান রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।