1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ আজানের জবাব দেওয়ার নিয়ম প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

যেসব পণ্যের দাম কমবে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জুন, ২০২২

অর্থ ও বাণিজ্য ডেস্ক : প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বেশকিছু পণ্যে শুল্ক ও কর প্রত্যাহার ও কমানোর প্রস্তাব করা হয়েছে। এ কারণে এসব পণ্যের দাম কমবে।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

সোনা আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে। তাতে সোনার দাম কমবে। শ্রবণসহায়ক যন্ত্রের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে, কানে শোনার যন্ত্রের দাম কমবে। হুইল চেয়ারে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ অগ্রিম কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তাতে হুইল চেয়ারের দাম কমবে।

এছাড়া, শুল্ক ও কর প্রত্যাহার বা কমানো কারণে এলইডি টিভি, কাজুবাদাম, পশুখাদ্য, হ্যান্ড টাওয়েল, ক্লিনিক্যাল বেডশিট, এসি রেস্তোরাঁয় খাবারের দাম, হাঁস-মুরগির খামারের যন্ত্রপাতি, কীটনাশক, কৃষিপণ্য, এলপিজি, মুড়ি, চিনি, পাওয়ার টিলার, স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ব্যাটারি-চার্জার, পোলট্রি ও ফিশ ফিড, ব্রেইল বুক, পলিথিন ব্যাগ ও স্টেইনলেস স্টিলের দাম কমবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com