1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির ইয়োলো-বিল্ড সি স্নেক

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জুন, ২০২২

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখা মিলেছে বিরল প্রজাতির ইয়োলো-বিল্ড সি স্নেকের।

বৃহস্পতিবার (৯ জুন) রাতে এই সাপের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়।

কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু জানান, গত বুধবার সকালে সৈকতের ট্যুরিজম পার্কের সামনে ইয়েলো বিল্ড সি স্নেক সাপটি দেখতে পায় জেলেরা। পরে এটি আবার জোয়ারে গভীর সমুদ্রে ভেসে যায়। এর আগে কখনো আমরা সৈকতে এ ধরনের সাপ দেখতে পাইনি। এ সাপের পেটের রং হলুদ। দেহের উপরি ভাগ কালো। কালো দেহে অদ্ভুত হলুদের ছোঁয়া থাকায় এ সাপ দেখতে খুবই সুন্দর।

ওয়ার্ল্ডফিসের সহকারী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সকল সাপের মধ্যে এটা বিষধর হিসেবে ৪র্থতম। এ সাপ সচরাচর দেখা যায় না।

গত বছরের জুন মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে এই সাপ দেখা গেছে বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com