1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মেয়েদের কনডম কেনা লজ্জার কিছু নয়: নুসরাত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘ড্রিম গার্ল’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ভারুচা। তার পরবর্তী সিনেমা ‘জনহিত ম্যায় জারি’। এতে একজন কনডম বিক্রেতার চরিত্রে অভিনয় করছেন তিনি।

ইন্ডিয়া ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়েদের কনডম কেনার বিষয়ে কথা বলেন নুসরাত ভারুচা। তার মতে, মেয়েদের কনডম কেনাতে লজ্জার কিছু নেই। তিনি বলেন, ‘আমি মনে করি মেয়েদেরও কনডম কেনা উচিত। এটি তাদেরও সমান অধিকার। আশা করবো মেয়েরা সমঅধিকারের গুরুত্ব বুঝতে পারবেন। সুরক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের রয়েছে। আর সঠিক সঙ্গী হলে বিষয়টি ঠিকই বুঝতে পারবে। এটা লজ্জার কিছু নয়, মানসিকতার ব্যাপার।’

স্কুলে যৌন শিক্ষার ক্লাসে প্রথম কনডম সম্পর্কে জেনেছিলেন এই নায়িকা। তিনি বলেন, ‘বাড়িতেও মা-বাবা কনডম নিয়ে আমার সঙ্গে আলোচনা করতেন। আমি বুঝতাম না কেন। তাদের বলতাম, এগুলো কি বলছেন? এমন নয় যে তারা একদিনই বলেছেন। প্রায়ই এই বিষয়গুলো নিয়ে কথা বলতেন। এক সময় গিয়ে তাদের বলা বিষয়গুলো আমার মাথায় খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছিল।’

‘জনহিত ম্যায় জারি’ সিনেমাটিতে দেখা যাবে নুসরাত ভারুচা ভারতের মধ্য প্রদেশের মেয়ে। কাজের সন্ধানে শহরে এসে কনডম বিক্রির কাজ পান। এই কাজ করতে গিয়ে তাকে নানা রকম চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তার এই বিষয়গুলোই সিনেমাটিতে তুলে ধরা হবে। এটি পরিচালনা করেছেন বসন্তু সিং। ১০ জুন সিনেমাটি মুক্তি পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com