1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে ৩ শিশু শিক্ষার্থী অপহরণের চেষ্টা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জুন, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রথম শ্রেণীতে পড়ুয়া ৩ শিশু শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। উপজেলার মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৯জুন) স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভাইয়ের বন্ধুর পরিচয়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণী পড়ুয়া ৩ শিক্ষার্থীকে অপহরণ করা হয়।

শিক্ষার্থীরা হলো- আব্দুল হান্নান মিয়ার মেয়ে হুমা আক্তার (৭), আজিজুল হকের মেয়ে সুমাইয়া আক্তার (৭) ও রুহান মিয়ার ছেলে আবু ইউসুফ (৭)। তারা তিনজনই গালাহার পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

ছিনতাইকারী সুমাইয়া কানের দোল নিয়ে যাওয়ার পর তারা হৈচৈ শুরু করলে অটোরিকশা করে তিন জনকেই দুপুর ২টার দিকে উপজেলার পৌর শহরের চৌকি আদালতের সামনে ফেলে রেখে যায়। পরে স্হানীয় লোকজন শিশুদের উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

ইউসুফ এর পিতা রুহান মিয়া বলেন, আমার ছেলে, সুমাইয়া ও হুমা প্রতিদিনের মতো একসাথেই স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে এমন ঘটনা ঘটবে তা কখনো ভাবিনি। খবর পেয়ে সাথে সাথেই বাড়ি থেকে ছুটে আসি। এমন ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন। যে বা যারা এমন কাজ করছে তাকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

এ বিষয় জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে শিশুদের উদ্ধার করে থানায় আনা হয়। পরে শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় যারাই জড়িত রয়েছে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com