1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

ব্রিটনির তৃতীয় বিয়েতে প্রাক্তন স্বামীর হট্টগোল

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : ফের বিয়ে করলেন ব্রিটনি স্পিয়ার্স। প্রেমিক স্যাম আজগারিকে বিয়ে করেছেন এই পপ সম্রাজ্ঞী।

২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে স‌্যাম আজগারির সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। স‌্যাম একজন অভিনেতা। তার জন্ম ইরানে হলেও ১২ বছর বয়েসে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। গত বছর এই জুটি বাগদান সারেন। বৃহস্পতিবার (৯ জুন) লস অ্যাঞ্জেলেসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা।

এদিকে ব্রিটনির বিয়েতে বিনা নিমন্ত্রণে হাজির হন তার প্রাক্তন স্বামী জেসন আলেকজান্ডার। ২০০৪ সালে মাত্র ৫৫ ঘণ্টার জন্য তার সঙ্গে ব্রিটনির বিয়ে হয়েছিল। বিয়েতে নিমন্ত্রণ দেওয়া হয়েছে বলে নিরাপত্তাকর্মীদের ধোকা দিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি। বিয়ের আসরে হট্টগোল ও পার্টি ভন্ডুলের চেষ্টা করেন। পরবর্তী সময়ে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করেন।

ছোটবেলার বন্ধু জ‌্যাসন আলেকজান্ডার ছাড়াও নৃত‌্যশিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন ব্রিটনি। এ সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। ২০০৭ সালে এ সংসারের ইতি টানেন এই গায়িকা।

২০০৮ সালে বিষণ্নতা ও অবসাদের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রিটনি। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের কনজারভেটরশিপ আইনের অধীনে আদালতের আদেশে ব্রিটনির বাবা জিমিকে এই গায়িকার সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়। গত ১৩ বছর ধরে ব্রিটনি স্পিয়ার্সের জীবনযাত্রা ও আর্থিক সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন তার বাবা।

পরবর্তী সময়ে এই ‘বন্দিদশা’ থেকে মুক্তি চান ব্রিটনি। তার অভিযোগ, ইচ্ছার বিরুদ্ধে তাকে জন্মনিয়ন্ত্রক ওষুধ খেতে বাধ্য করা হয়। শুধু তাই নয়, প্রেমিকের সঙ্গে বিয়ে করতে ও আবার সন্তান নিতেও তাকে বাধা দেওয়া হচ্ছে। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। এই কনজারভেটরশিপ তার ভালোর চেয়ে খারাপই বেশি করছে বলে দাবি করেন। এরপর গত বছর ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের একটি আদালত বাবার কনজারভেটরশিপ থেকে ব্রিটনিকে মুক্তি দেন। এরপরই বিয়ের সিদ্ধান্ত নেন এই গায়িকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com