1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বিশ্বনবী ( সাঃ) সম্পর্কে কু-রুচিপূর্ণ  মন্তব্যের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জুন, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : ভারতের (ক্ষমতাসীন দল) বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন জান্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সঃ) সম্পর্কে কু-রুচিপূর্ন মন্তব্যের প্রতিবাদে সারাদেশের ন‍্যায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুন) জুমার নামাজ বাদ যশোরের শার্শা উপজেলার নাভারন, বেনাপোল, বাগআচড়াসহ বড় বড় বাজারগুলোতে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন। বিভিন্ন ইসলামী সংগঠন. বিএনপি. আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলমত নির্বেশেষে সাধারণ জনগণের উপস্থিতিতে লোকে লোকারন‍্য হয়ে ওঠে সমাবেশ স্থল। হাজার হাজার জনতার স্বস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
সমাবেশে উপজেলার নাভারন বাজারের কেন্দ্রীয় বড় জামে মসজিদের ইমাম ইসলামী বক্তা হযরত মাওলানা মুফতী আব্দুস সামাদ কাশেমী, টেক্সটাইল মসজিদের ইমাম হযরত মাওলানা কামারুজ্জামান, স্টেশন মসজিদের ইমাম হযরত মাওলানা অধ‍্যক্ষ ইয়াহিয়া, হাসপাতাল মসজিদের ইমাম হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহসহ উপজেলার বিভিন্ন মসজিদের আলেম-ওলামায়েক কেরামগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com