1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জুন, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে, বাইপাস সড়ক ও নিরাপদ সড়কের দাবিতে নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার উদ্যোগে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে স্থানীয় নিমতলা মোড়ে ‘‘নিরাপদ সড়ক চাই’’ ব্যানারে এই মানববন্ধনে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সভাপতি সাংবাদিক খাজানুর হায়দার লিমন, সাধারণ সম্পাদক মোঃ মানিক মন্ডল, ফুলবাড়ী মটর পরিবহন শ্রমিক ইউনিয়ানের নেতা মোঃ মন্তাজ আলী চৌধুরী, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সদস্য মোঃ হামিদুল ইসলাম, আল আমিন বিন আমজাদ প্রমূখ।
মানববন্ধন শেষে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে বাইপাস সড়ক ও নিরাপদ সড়কের দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরারবর প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com