
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে কটুক্তি করায় বিজেপি’র উগ্র মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা পৌর শহরের বিভিন্ন মসজিদ হতে ধর্মপ্রাণ মুসুল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা বের হয়ে ঈশ্বরগঞ্জ পরিবারের প্লাটফর্মে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ওই প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেন। মানববন্ধনে মুসুল্লিরা ভারত সরকারের কাছে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তিকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি করেন।
এতে উপস্থিত ছিলেন- মাওলানা হাবিবুল্লাহ, ঈশ্বরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আবু হানিফা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভুঞা মনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রুবেল প্রমুখ।