1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতী শিক্ষক ও কর্মচারি ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জুন, ২০২২
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শিক্ষক ও কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০জুন) আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের হল রুমে সকাল ১০ঘটিকায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এ সভা শুরু হয়।
সংগঠনের সভাপতি মো. নুরুল ইসলাম মোগল এর সভাপতিত্বে এবং সেক্রেটারী অভিনুর ইসলাম ও বোর্ড সদস্য আলমগীর হোসেন এর উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কালব “ছ” অঞ্চলের ডিরেক্টর ও ধুপাউড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, উপজেলা সমবায় অফিসার রুকুনুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সমিতির সদস্য শাহ আলম প্রমুখ।
সভায় সমিতির সহ-সভাপতি সুন্দর আলী, ট্রেজারার শাহজাহান, বোর্ড সদস্য ফনিজুর, আব্দুল হালিম, বাবুল আহম্মেদ, শাহিন তালুকদারসহ সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মাঝে রেফেল ড্র এর মাধ্যম ৩৫ সদস্যকে পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com