1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

মহানবী (সাঃ) কে নিয়ে অবমাননার প্রতিবাদে নকলায় মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ জুন, ২০২২

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় উলামা ঐক্য পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুন) জুমার সলাতের পর পৌর শহরের পুরাতন হল চত্বর মোড় এলাকায় উক্ত কর্মসূচি পালিত হয়। সভায় নকলা উলামা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও কায়দা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ অলিওল্লাহ’র সঞ্চালনায় উপদেষ্টা ও জামিয়া আরাবিয়া মাস্তুরা মহিলা মাদ্রাসার মুহতামিম মাওঃ ক্বারী আঃ জলিল, উপদেষ্টা ও উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব মুফতি আঃ জলিল কাসেমী, সাধারণ সম্পাদক ও নকলা দারুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি আনসারুল্লাহ (তারা আলম), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা উপজেলা ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ ও মোহাম্মদীয়া কাওমী মাদ্রাসার মুহতামিম হাফেজ ছায়েদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ভারতের সরকার দলীয় নেতারা ইসলামকে অবমাননা করে রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি করেছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার তীব্র নিন্দা জানাই।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে নকলা উলামা ঐক্য পরিষদের সদস্য নকলা বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি শামসুলহুদা জিহাদ, গণপদ্দী খালেদা আহমদ নূরানী ও হাফেজী মাদরাসার মুহতামিম মুফতি ওয়ালি উল্লাহ এবং নকলা উপজেলার বিভিন্ন মাদ্রাসা হতে আগত শিক্ষক, শিক্ষার্থীসহ হাজারো তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে সারাবিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com