1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪

আবারও হাসপাতা‌লে খা‌লেদা জিয়া

  • আপডেট টাইম :: শনিবার, ১১ জুন, ২০২২

ঢাকা: আবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার (১০ জুন) রাত ৩টা ২০মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তি‌নি জানান, রাত ২টা ৫৫ মিনিটে খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবন থেকে এভার‌কেয়ার হাসপাতালের উদ্দেশে নেওয়া হয়।

এসময় খা‌লেদা জিয়ার সঙ্গে হাসপাতা‌লে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ডা. এম জাহিদ হোসেন। ৩টা ২০ মিনিটে তা‌কে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার বি‌ভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, খা‌লেদা জিয়ার সব‌চে‌য়ে বড় শারী‌রিক সমস্যা লিভার সিরোসিস, সেটা এখন ভালো আছে।

উল্লেখ্য, খালেদা জিয়া দুর্নীতি মামলার দায়ে সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর করোনার মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে বঙ্গ ছয় মাসের জন্য মুক্তি পান তি‌নি। এরপর একাধিকবার তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়ে‌ছে। মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া গুলশানের বাসভবন আছেন। এ সময়ের মধ্যে তিন দফায় প্রায় ৬ মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তি‌নি। তার ফুসফুস জটিলতা, ডায়াবেটিস, চোখের সমস্যা, লিভার সিরোসিসসহ নানা শারী‌রিক সমস্যা র‌য়ে‌ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com