1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে ভাষা সৈনিক বিমল বসুকে সংবর্ধনা

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জুন, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিজ জন্মস্থানে সংবর্ধিত হলেন ভাষা সৈনিক বিমল বসু স্বপন।

‘আমরা নালিতাবাড়ীবাসী’র আয়োজনে শুক্রবার (১০জুন) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পরে তাঁর কন্যা ভারতীয় কণ্ঠশিল্পী মহুয়া বোস ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর চেয়ারম্যান আব্দুস সামাদ ফারুক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান, অধ্যাপক খালেদা রায়হান রুবি, ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সুলতানা নীলুফাজ্জামান, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা পারিসা, এ্যাডভোকেট গোলাম কিবরিয়া, এ্যাডভোকেট শুধাংশু কালোয়ারসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ।

এসময় উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট এবং ফুল দিয়ে ভাষা সৈনিক বিমল বসু স্বপনকে সম্মাননা প্রদান করা হয়।

জাতীয় সংগীতের সাথে সকলে দাঁড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন হাকাম হীরা।
বিপল চন্দ্র বসু স্বপন ১৯৩৫ সালে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের আমবাগান এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। পরে ১৯৫৪ সালে তিনি সপরিবারে ভারতের কোলকাতায় অবস্থান করছেন। সঙ্গীতশিল্পী হিসেবে তাঁর ছোট কন্যা মহুয়া বোস এর খ্যাতি রয়েছে।

শিক্ষাগুরু নিশিকান্ত ভাঁদুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন ভাষা সৈনিক বিমল বসু স্বপন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com