1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জুন, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে মাননীয় জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম’কে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে।

রোববার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে সংবাদ সম্মেলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম।

এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ০৭ জুন ২০২২ ইং তারিখ (মঙ্গলবার) দৈনিক যুগান্তর পত্রিকার প্রথম পাতায় ‘কোন্দল নগর থেকে ওয়ার্ডে, মন্ত্রী এমপি আওয়ামী লীগ নেতাকর্মীরা মুখোমুখি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ধোবাউড়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং ও আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়। প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘আমি এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং’র দ্বন্দ্ব চরমে’ যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত।

প্রকৃতপক্ষে, আমি এবং আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য একসাথে মিলে-মিশে হালুয়াঘাট উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব নেই। একটি কুচক্রিমহল আমার কর্মক্ষেত্র ও আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। ঐ সংবাদে আমার কোন বক্তব্য দেওয়া হয়নি। যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি প্রকৃত ঘটনা সবার সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাংবাদিক বাবুল হোসেন, হাতেম আলী, সাইফুল ইসলাম, জোটন চন্দ্র ঘোষ, আব্দুল হক লিটন, মাজহারুল ইসলাম মিশু, সাইদুর রহমান রাজু, এম এ মালেক, আব্দুল খালেক, দেওয়ান নাঈমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com