1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জুন, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী শহরে অভিযান চালিয়ে অবৈধ কারন্ট জাল জব্দ ও একই সাথে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১২ জুন) বিকেলে শহরের মধ্যবাজার চুরিমালা পট্টির রাসেল মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ওই জাল জব্দ ও জরিমানা করা হয়।

সূত্র জানায়, শহরের বেশ কয়েকটি দোকানে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে বিকেলে শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। অভিযানকালে রাসেল মিয়ার দোকানে অবৈধ কারেন্ট জাল পাওয়ায় ওইসব জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। একইসঙ্গে নিষিদ্ধ জাল রাখার দায়ে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ অন্যান্যরা এ অভিযানে অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com