1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বিশ্ব নবীকে (সা.) কটুক্তির প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জুন, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে কটুক্তির প্রতিবাদে মানব বন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

সোমবার (১৩ জুন) দুপুরে নালিতাবাড়ী ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা ঐক্যপরিষদ এবং সরকারী নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে পৃথকভাবে এ কর্মসূচী পালিত হয়।

সকাল দশটা থেকে নালিতাবাড়ী ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা ঐক্যপরিষদের উদ্যোগে শহরের উত্তর বাজার প্রধান সড়কে প্রায় ঘণ্টাব্যাপী আধা কিলোমিটার দীর্ঘ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা ঐক্যপরিষদের সভাপতি মাওলানা মজিবর রহমানের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন- মাওলানা ওসমান গণি, ওবায়দুর রহমান, সাইফুল ইসলাম জিলানী, মুজাহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল কায়েশ, ইসমাইল হোসেন, মুফতি তাজুল ইসলাম প্রমুখ।

এদিকে দুপুরে সরকারী নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভে বক্তাগণ মহানবী (সা.) কে কটুক্তিকারীদের শাস্তির আওতায় আনার পাশাপাশি সরকারকে সংসদে নিন্দা প্রস্তাব এনে এ বিষয়ে আইন প্রণয়ণের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com