
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে অটোরিকশার চাকায় নিজের ওড়না জড়িয়ে সাফিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুন) দুপুরে উপজেলার ঝগড়ারচরের বারারচর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা চরহাবর এলাকা মৃত আব্দুর রেজ্জাকের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, দুপুরে সাফিয়া বেগম চরহাবর এলাকার নিজ বাড়ি থেকে অটোরিকশাযোগে জামাই বাড়ি মুন্সীচরে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে বারারচর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি গেলে সাফিয়া বেগমের গায়ে থাকা ওড়না ওই অটোরিকশার চাকায় জড়িয়ে গলায় ফাঁস লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাফিয়ার।