1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

রায়পুরায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ জুন, ২০২২

রায়পুরা (নরসিংদী) : নরসিংদীর রায়পুরায় সিলেট গামী কালণী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জমিলা (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে উপজেলার শ্রীরামপুর রেলগেইট উত্তর পাড়া এলাকায় রেললাইনের পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহত জমিলা নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বৈরহাট এলাকার মৃত মনহর মিয়ার মেয়ে। নিহতের পরিচয় শনাক্ত করেন তার বোন সাহেরা(৬০)।

নিহতের বোন সাহেরা খাতুন ও স্থানীয়রা জানায়, তারা দুই বোন রায়পুরার শ্রীরামপুর উত্তর পাড়া এলাকার কালু মিয়ার বাড়িতে দীর্ঘ ২৫ বছর যাবৎ ভাড়ায় থেকে বসবাস করে আসছেন৷ তারা ভিক্ষাযৃত্তি করে জীবন চালায়। সোমবার বিকালে জমিলা ভিক্ষাবিত্তী শেষে বাড়ি ফেরার পথে রেললাইনের পাশ দিয়ে হাটছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালণী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেল লাইনের পাশ থেকে ছিটকে পড়ে সেখানেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে রায়পুরা থানার এসআই মাহমুদুল জানান, শ্রীরামপুর রেলগেইট সংলগ্নে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com