1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

রাসুল (সা:) এর নামে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মনিরামপুরে মানববন্ধন, সমাবেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
রফিকুল ইসলাম, যশোর: হযরত মুহম্মদ (সা:) ও হযরত আয়েশা সিদ্দীকা (রা) সম্পর্কে ভারতের বিজেপি মুখ‍পাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ ও তাদের ফাঁসির দাবীতে মণিরামপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
যশোরের মণিরামপুরের উলামায়ে কেরাম ও তৌহিদি জনতার আয়োজনে রোববার (১২ জুন) আসরবাদ পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন যশোর-সাতক্ষীরা মহা সড়কে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আল-জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাসনা মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াহইয়া।
উপজেলার বিভিন্ন এলাকা থন্ড-খন্ড মিছিল সহকারে আগত হাজার-হাজার মুসল্লিরা এ সমাবেশে যোগদান করেন।
মুফতি আশফাকুল আনোয়ার ইয়ামিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মুফতি হুসাইন আহম্মেদ, আবদুর রশিদ আহম্মেদ, আবু তৈয়ব, কামরুজ্জামান, আবদুর রহমান, ইব্রাহিম খলিল, আহসান কবির, মুনির উদ্দিন, মফিজুর রহমান, মনিরুজ্জামান, মুফিজুর রহমান, মাহমুদুর হাসান, আবু বক্কার প্রমুখ। অপরদিকে একই দাবিতে উপজেলার চিনাটোলা বাজারে অনুরুপভাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উলামানগর মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মুফতি হুসাইন আহম্মেদ, আবু বক্কার সিদ্দিক, হাবিবুর রহমান, নুরুল্লাহ, হাসান আল মামুন প্রমুখ।
এ সময়ে বক্তারা বলেন, ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা) কে নিয়ে অবমাননা করায় মুসলিম উম্মাহ চরমভাবে ক্ষুদ্ধ ও ব্যাথিত। উগ্রবাদী বিজেপির ইসলাম বিদ্বেষী বক্তব্য প্রত্যাহার করে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি এর সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় বিশ্বময় প্রতিবাদের আগুন জ্বলে উঠবে। বিশ্বের সকল মুসলিমদের এক হয়ে এর নিন্দা জানানোর আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com