1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জ আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর আ’লীগের সভাপতির সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ঈশ্বরগঞ্জ উপজেলা আ’লীগের আয়োজনে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল ও ঈশ্বরগঞ্জ পৌর আ’লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের পরিবারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে দুই ভুক্তভোগী লিখিত বক্তব্য পাঠ করে জানান, গত ১৩ জুন ২০২২ “দৈনিক আমাদের কন্ঠ” পত্রিকায় ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র হাবিবুর রহমান হাবিবের পিতাকে রাজাকার এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুলের পিতাকে শান্তি কমিটির অন্যতম সদস্য হিসেবে উল্লেখ করে যে সংবাদ পরিবেশন করা হয় তা মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আসন্ন ত্রি-বার্ষিক কাউন্সিলকে সামনে রেখে এরকম উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশনে ভুক্তভোগীদের চরমভাবে ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক ভাবে মান সম্মানের ক্ষতি হয়েছে।

সংবাদ সম্মেলনে উল্লেখিত পত্রিকাটির এরকম মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদ জানান।

উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ জানান, উপরোক্ত ব্যক্তিদের পরিবার স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীনতার সপক্ষের লোক’ ছিলেন এবং নৌকার প্রতীকে নির্বাচনে নৌকা কে বিজয়ী করার লক্ষ্যে তারা ব্যাপক গণসংযোগ চালিয়েছেন এবং নিজের অর্থ ব্যয় করেছেন।

একই সাথে উপস্থিত সাংবাদিকদের তদন্তের মাধ্যমে সব তথ্য উদঘাটন করে তুলে ধরার বিনীত আবেদন জানান।

এসময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ফকির, বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একে এম হারুন উর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আকন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম, সভাপতি মঞ্জু রুল হক মঞ্জু, হাবিবুর রহমান, এডভোকেট হাবিবুল্লাহ মিলন, কেন্দ্র্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ হাসান তুর্ন, যুবলীগের সাবেক আহবায়ক শাফায়াত হোসেন ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম মাসুদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com