1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বেগম রৌশন আরা একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জুন, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেগম রৌশন আরা একাডেমির ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকালে একাডেমি প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই একাডেমির সভাপতি জামিল আহমেদ বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক, পোড়াগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান ও বেগম রৌশন আরা একাডেমির প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. আজাদ মিয়া।

এসময় শিক্ষার্থীদের ভবিষ্যত শিক্ষা জীবনের মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন- একাডেমির পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী, প্রিন্সিপাল এম. সুরুজ্জামান, সমাজসেবক এরশাদ আলম, পোড়াগাঁও কুষক লীগের সভাপতি আবু সাইদ দেওয়ান, লেকচার পাবলিকেসন্সের প্রতিনিধি আব্দুল মমিন, সমাজসেবক সুলতান আহমেদ, শিক্ষক আলহাজ আলী, আবু সাইদ, জুয়েল মিয়া, আন্দারুপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, শিক্ষক প্রবীর চন্দ্র বর্মণ, সজীব রানা ও তাইজদ্দিন প্রমুখ।

এসময় একাডেমির অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিবাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে ২০২২ সালের শিক্ষার্থীদের দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী মো. আব্দুল বাছেদ।

এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও মূল্যবান উপহার সামগ্রী তুলে দেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আজাদ মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com