যশোর : যশোরের অভয়নগরের প্রেমবাগে আগুনে পুড়ে বসত ঘর ভস্মীভূত হয়ে গেছে। প্রেমবাগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বারইপাড়া গ্রামের মৃত অপূর্ব দাসের বসত ঘরের সবকিছু একেবারেই পুড়ে ছাই হয়েছে। সোমবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীরা জানায়, বারইপাড়া মহল্লার মৃত অপূর্ব দাসের বসত ঘরে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির ঘরের ভেতরে থাকা টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এসময় তাদের পরিবারে লোকজনের চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে। তারা পানি দিয়ে আগুন নিভাতে চেষ্ঠা করে। এরপর খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা ছুটে আসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নওয়াপাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার টিটব শিকদার জানান, প্রেমবাগ এলাকা থেকে বসতঘরে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌছাই এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সুত্রপাত জানা যায়নি।
বাড়ির লোকজন জানান, ক্ষতির পরিমাণ নগদ ৬০ হাজার টাকা ও বাড়ির আসবাবপত্র পুড়ে গেছে। যার আনুমানিক মূল্যে ২ লাখ টাকা হবে।