1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে গভীর নলকূপে পানির বদলে গ্যাস, চলছে রান্না

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জুন, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের পলাশতলা গ্রামের আলাল উদ্দিনের বাড়ির গভীর নলকূপ থেকে পানির বদলে বের হচ্ছে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস। এই গ্যাস দিয়েই চলছে ওই বাড়ির রান্নার কাজ।

মঙ্গলবার সরজমিনে গিয়ে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বাড়ির মালিক কৃষক আলাল উদ্দিনের বসতভিটার সামনে বসানো গভীর নলকূপটি দীর্ঘ ২ বছর ধরে পরিত্যক্ত ছিল। বন্ধ থাকার পরও টিউবওয়েল থেকে বুঁদবুঁদ শব্দ হতো। গেল শুক্রবার টিউবওয়েল থেকে শব্দের পরিমাণ বেশি হলে স্থানীয়দের গ্যাস আছে বলে সন্দেহ হয়। এ সময় টিউবওয়েলে দিয়াশলাই জ্বালিয়ে প্রাথমিক পরীক্ষায় স্থানীয়রা গ্যাস থাকার বিষয়ে নিশ্চিত হন। এরপর থেকেই আলাল উদ্দিনের পরিবার টিউবওয়েল সরিয়ে পাইপের বেইস প্লেটের উপর শুরু করে রান্নার কাজ।

এ বিষয়ে আলাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে আমাদের পরিবার এই টিউবওয়েল ব্যবহার করে আসছে। কিন্তু গত ২ বছর হলো চৈত্র মাসে পানির লেয়ার নিচে চলে যাওয়ার কারনে পানি উঠতো না। প্রতি বর্ষা মৌসুমে আমরা এই টিউবওয়েল ব্যবহার করি। গত ২ বছর ধরেই টিউবওয়েল দিয়ে বুঁদবুঁদ শব্দ বের হচ্ছিল। আমরা বিষয়টি গুরুত্ব দেইনি। শুক্রবার সকালে টিউবওয়েল থেকে পানি তুলার চেষ্টা করা হলে হঠাৎ সেই শব্দের পরিমাণ বেড়ে যায়। স্থানীয় আমার খালাতো ভাই প্রথমে দিয়াশলাই দিয়ে খোচা দিতেই টিউবওয়েলে আগুন জ্বলে উঠে। পরে আমি স্থানীয় মেম্বারের মাধ্যমে থানা পুলিশ ও ইউএনও স্যারকে জানাই। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের কেউ আসেননি। স্থানীয় একজনের পরামর্শে পাটের বস্তা ভিজিয়ে আগুন নেভাতে সক্ষম হই। এখন যেহেতু কেউ আসেনি, তাই টিউবওয়েল সরিয়ে পাইপের বেইস প্লেটের উপর আমার ও ভাইয়ের পরিবারের রান্নার কাজ করছি। রান্না শেষ হলে ভেজা বস্ত্রা বেইস প্লেটের উপরে দিয়ে রাখি।

আলাল উদ্দিনের স্ত্রী জাহানারা খাতুন বলেন, ভাত-তরকারি থেকে শুরু করে যাবতীয় রান্নার কাজ এখন এই টিউবওয়েলের গ্যাসের মাধ্যমেই করি। প্রতিদিন শত শত মানুষ এটি দেখতে আসে। আল্লাহর নিয়ামত যে টিউবওয়েলে আমরা পানি খেতাম এখন গ্যাস বের হওয়ায় তার আগুনে ভাত-তরকারি রান্না করে খাই। আমাদের দাবী, এটি পরীক্ষা করে দেখা হোক।

হালুয়াঘাট ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন খান বলেন, এটির উপর রান্না করা খুবই বিপদজনক। প্রাথমিকভাবে টিউবওয়েলের চারপাশে বেড়া দিয়ে লাল নিশান টানানো দরকার। আশে পাশে কোন অবস্থাতেই আগুন জ্বালানো ঠিক হবে না। না হলে এখানে বড় ধরণের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ বিষয়ে প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগকে পরীক্ষা করে দেখে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই।

হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, প্রাকৃতিক গ্যাস আমাদের দেশের একটি সম্পদ। দেশের কোথায় মজুুদ রয়েছে আমাদের জ্বালানী মন্ত্রণালয় বলতে পারবে। এখানে যে গ্যাসের মজুদ রয়েছে সে সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলতে পারবে। আমরা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলব। আশাকরি এ বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com