1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ওজনে বেশি ধান নেওয়ায় নালিতাবাড়ীতে কৃষকদের মানব বন্ধন, মিছিল

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জুন, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : ওজনে প্রতিমণ ধানে ৪০ কেজির স্থলে ৪২ কেজি করে নেওয়ায় ধান ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে শেরপুরের নালিতাবাড়ীতে মানব বন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে কৃষক উন্নয়ন ফোরাম।

বুধবার (১৫ জুন) দুপুরে কৃষক উন্নয়ন ফোরামের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

কৃষক উন্নয়ন ফোরামের সভাপতি মাহমুদুল আহসান লিটন এর সভাপতিত্বে এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম মামুন, কোষাধ্যক্ষ আবুল হাসনাত স¤্রাট, সংগঠনটির নেতা পিয়ার হোসেন পলাশ, আব্দুল আজিজসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মানব বন্ধন শেষে বিক্ষুব্ধ কৃষকরা শহরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে সরকারী পরিমাপ অনুযায়ী ৪০ কেজিতে ধান কেনা-বেচা ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থার দাবী জানান। এর আগে কৃষকদের পক্ষে সংগঠনটি ধানের সঠিক পরিমাপ নিশ্চিত করতে জেলা প্রশাসক বরাবর স্মরকলিপি প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com