1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, আরেকজনের ১০ বছর কারাদণ্ড

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জুন, ২০২২
শেরপুর: শেরপুরে পৃথক মাদক মামলায় মো. রাহিদুল খান ওরফে আহিদুল (৩৩) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং মো. শাকিল মিয়া (৩৪) নামে অপর এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড হয়েছে।
আজ দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন ২ মামলার এ রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে আহিদুল পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল জানান, ২০১৬ সালের ৯ মে বিকেলে মুক্তাগাছা এপিবিএনের একটি দল শেরপুর উপজেলার চরখারচর বাজারসংলগ্ন চৌরাস্তা মোড় থেকে ৬ লক্ষ টাকা মূল্যের পলিথিনে মোড়ানো ৬০ গ্রাম হেরোইনসহ স্থানীয় রাহিদুল খা ওরফে আহিদুলকে হাতেনাতে আটক করে। পরে ওইদিনই এপিবিএনের এসআই খ.ম হাফিজুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্ত শেষে একই বছরের ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন সদর থানার তৎকালীন এসআই কামরুল হাসান। বিচারিক পর্যায়ে ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রধান আসামি আহিদুলকে যাবজ্জীবন সাজাসহ অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া ২০১৭ সালের ১৫ জুলাই বিকেলে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) এর একটি আভিযানিক দল ঝিনাইগাতী সদরের ব্রিজপাড় এলাকা থেকে স্থানীয় শাকিল মিয়াকে দুটি প্যাকেটে ১ লক্ষ ৫৩ হাজার টাকা মূল্যের ৫১ গ্রাম ওজনের ৫১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। একইদিন র‌্যাবের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে একই বছরের ৩ আগস্ট একমাত্র আসামি শাকিল মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঝিনাইগাতী থানার এসআই জহুরুল ইসলাম। এ মামলায় বিচারিক পর্যায়ে ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com