1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে ৩৪ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ৩৪ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে জামালপুর ক্যাম্পের র‍্যাব-১৪ এর সদস্যরা। বৃহস্পতিবার (১৬জুন) সকালে উপজেলা সদরের বাইপাস মোড় থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক উপজেলার পানিহাটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৫)।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব -১৪ , সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানার উপস্থিতিতে নালিতাবাড়ি বাইপাস মোড়ে আল আমিনের মোটরসাইকেল গ্যারেজ এর সামনে পাঁকা রাস্তায় অভিযান চালায় র‍্যাব সদস্যরা।

এসময় ৩৪ বোতল ফেনসিডিলসহ আনোয়ার হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৫১ হাজার টাকা বলে জানায় র‍্যাব।

এ ব্যাপারে র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, সে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আটককৃতের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় র‍্যাবের পক্ষ থেকে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com