
শেরপুর:
শেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ইউসূফ জামিল নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলার আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামিল সদরের হালগড়া চর বড়ইগাছি এলাকার খলিলুর রহমানে ছেলে।
পুলিশ জানায়, ইউসূফ জামিল বিজিবির সিপাহী পদে কর্মরত ছিলেন। গত ১২ জুন ১২ দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি শেরপুরে আসেন। বৃহস্পতিবার সকালে পরিবারিক নানা প্রয়োজনীয় কেনাকাটা করতে মোটরসাইকেলযোগে শেরপুর শহরে আসেন। পরে ওষুধসহ সব কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় সদরের কানাশাখোলা চন্দ্রকোনা সড়কে আমতলা বাজার এলাকায় আসলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলেই নিহত হন জামিল।