
নকলা (শেরপুর) : শেরপুরের নকলার কায়দা এলাকা বজ্রপাতে শওকত আলী নামে কায়দা উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়কের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে দিকে বাড়ির পাশে এ ঘটনা ঘটে। সে কায়দা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
পুলিশ জানায়, রাতে বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে তাদের পুকুরে পানি বাড়তে থাকে। তাই শওকত আলী ও তার ছোট ভাই মিলে বৃষ্টির মধ্যে ওই পুকুরের পার মেরামতের শুরু করেন। এসময় হঠাৎ বজ্রপাত শুরু হলে শওকত আলীর ওপর বজ্রপাত এসে পড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।