
শেরপুর : শেরপুরে বিদ্যুৎচালিত মোটরে গোসল করতে গিয়ে শিল্পী বেগম (৩৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুন) বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সন্ন্যাসীরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ৩ সন্তানের জননী নিহত শিল্পী বেগম স্থানীয় মুক্তার আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে শিল্পী বেগম বাড়ির পাশে একটি বিদ্যুৎচালিত মোটরে গোসল করতে যান। এদিকে গৃহবধূর অজান্তে মোটরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। ফলে গোসল শেষে মোটরের সাথে থাকা টিউবওয়েলে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।