1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শার্শায় বিষপানে গৃহবধুর আত্মহত্যা: স্বামী-শাশুড়ি আটক

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুন, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শার বালুন্ডা গ্রামে ধান সিদ্ধ করাকে কেন্দ্র করে তামান্না (২২) নামের এক গৃহবধুর আত্মহত্যা ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তামান্নার পিতা লাল্টু বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেছে। তামান্নার স্বামী ইব্রাহীম মোড়ল (২৪) ও শাশুড়ি রেহেনা খাতুন (৪০) কে আটক করেছে পুলিশ।
গত ১১ জুন শার্শার বালুন্ডা গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় তামান্নার পিতা দিন মুজুর রাজ মিস্ত্রি লাল্টু কে মামলা তুলে নেওয়ার জন্য আসামী পক্ষের আত্মিয় স্বজনেরা বিভিন্ন ভবে হুমকি দিচ্ছে বলে জানা গেছে।
লিখিত অভিযোগে জানা যায়, গত ২ বছর আগে শার্শার গোপালপুর গ্রামের দিনমজুর রাজ মিস্ত্রি লাল্টুর মেয়ে তামান্নার সাথে বালুন্ডা গ্রামের সাজেদুর রহমানের ছেলে ইব্রাহীমের এর বিয়ে হয়। এর পর তাদের কোল জুড়ে একটি ফুটফুটে পুত্র সন্তান আসে। সন্তানের বয়স এখন ৬ মাস।
অভিযোগে জানা যায়, গত ১১জুন ধান সিদ্ধকে করাকে কেন্দ্র করে তামান্নার উপর তার স্বামী ও শাশুড়ি মারপিট ও নির্যাতন করে। একপর্যায় মনের কষ্টে বিষ পান করে তামান্না। খবর পেয়ে তামান্নার পিতা এসে দেখে তার মেয়ে বিষ পান করে মৃত্যু যন্ত্রনায় ছটফট করছে। এ সময় তিনি তার মেয়েকে নিয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঐ দিনই তামান্নার মৃত্যু হয়।
খিত অভিযোগে আরও জানা যায়. স্বামী ইব্রাহীম ও তার মা রেহেনা খাতুন জোর করে গৃহবধু তামান্নাকে বিষ খেতে বাধ্য করে এবং বিষ খাওয়ার পর তাকে ডাক্তারের কাছে না নিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করে। যে কারনে তামান্নার মৃত্যু হয়।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া বলেন, এ ঘটনায় নিহতের স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com