1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে আদিবাসী কিশোরী ১০ দিন ধরে নিখোঁজ: প্রেম না অপহরণ?

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুন, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে স্কুলে যাওয়ার কথা বলে আর ফিরে আসেনি আদিবাসী কিশোরী কথা চিসিম (১৬)। ঘটনার পর ১০দিন পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি ওই কিশোরীর। পরিবার বলছে, নিখোঁজ নয়; অপহরণ করা হয়েছে কথা চিসিমকে।

এ ঘটনায় শুভরানা নামের এক কিশোরকে দায়ী করছে ভূক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়নের রাংরাপাড়া এলাকায়।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোবরাকুড়া এলাকার মৃত প্রদীপ দারিং এর মেয়ে কথা চিসিম গত ৮ জুন সকালে নিকটস্থ রাংরাপাড়া উচ্চ বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরুয়। পরে আর ফিরে আসেনি সে। কথা ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তার ফিরে না আসার ব্যাপারে এলাকার বেশ কয়েকজনকে সন্দেহ করলেও পরে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা বাজারের সাইফুল ইসলামের ছেলে শুভরানা (১৬) নামে এক কিশোরকে সন্দেহ করে ভূক্তভোগী পরিবার। এ বিষয়ে পরিবার থানা পুলিশকেও অবহিত করেছে বলে জানা যায়।

এদিকে নিখোঁজের ৩ দিন পর ওই তরুণীর মা কবিতা চিসিম গত ১১ জুন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে কিশোরীর মা কবিতা চিসিম বলেন, এখন পর্যন্ত আমার মেয়ের কোন হদিস মেলেনি। অপহরণ করা হয়েছে নাকি অজ্ঞাত স্থানে রাখা হয়েছে তাও তাদের জানা নেই।

মেয়ের খালা তানিতা চিসিম জানান, বোনের মেয়ে হলেও অনেকটাই আমার আদরে ওর বড় হওয়া। মেয়েকে হারিয়ে পরিবারের সকলেই বাকরুদ্ধ। পরিবার ও বান্ধবীদের মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারি, শুভরানা নামে এক ছেলের প্রতারণার শিকার হয়েছে সে। কিন্তু এখন পর্যন্ত আমার বোনের মেয়ের কোন খোঁজ মেলেনি। তবে স্থানীয় পুলিশের মাধ্যমে মেয়ে উদ্ধারসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সন্দেহভাজন কিশোরের এলাকার অনেকে বলছেন, নিখোঁজের ২ দিন আগেও তারা শুভরানাকে মোটরসাইকেলে করে আদিবাসী সম্প্রদায়ের এক মেয়েকে নিয়ে ঘুরতে দেখেছেন। তবে অপহরণ নয়; প্রেমঘটিত বিষয় হতে পারে বলে ধারণা করছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত শুভরানার বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা জানান, আদিবাসী কিশোরী কথা নিখোঁজের পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি।

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুজ্জামান খান বলেন, নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থানায় থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মেয়েটি উদ্ধারের ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে অপহরণ মামলা করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com