1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

বন্যা: সুনামগঞ্জের পর এবার বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুন, ২০২২

সিলেট: সিলেটের কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রে বন্যার পানি উঠায় পুরো সিলেট জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুন) দুপুর সোয়া ১২টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর আগে, শুক্রবার (১৭ জুন) থেকে সুনামগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রৌকশলী ফজলুল করীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বন্যার পানি উঠে যাওয়ার কারণে উপকেন্দ্রটি আপাতত বন্ধ করা হয়েছে। পানি নেমে গেলে উপকেন্দ্রটি আবার চালু করা হবে। তবে পানি সেচে দ্রততম সময়ের মধ্যে এটি আবার চালু করার চেষ্টা করছি।’

এর আগে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি বন্যার পানি চলে আসায় বিমান চলাচল তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৭ জুন) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত সকল ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com