
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইলিয়াস সাহা সারোয়ার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।
অনুষ্ঠানের শুরুতে মো. ইলিয়াস সাহা সারোয়ার শিক্ষার্থী ও অতিথিদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আল-আমীন বলেন, প্রতিদিন সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। খাবারের আগে, টয়লেট ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর হাত ধোয়া জরুরি। এতে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমে। শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই এ অভ্যাস গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রজব আলী, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফা সাদরিয়া স্বর্ণালী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রেজ্জাক, সহকারী শিক্ষক রোস্তম আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।