1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কক্সবাজারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুন, ২০২২

কক্সবাজার: কক্সবাজারে পেকুয়া ও কুতুবদিয়ায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

রোববার (১৯ জুন) দুপুর ১২টার দিকে কুতুবদিয়ার উত্তর ধুরং ইউনিয়নে চোল্লা পাড়ায় এবং দুপুর ১টার দিকে পেকুয়ার মগনামা ইউপির শরৎঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

মগনামার স্থানীয় চেয়ারম্যান এবং কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহীন আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন পেকুয়ার রমজান আলী (৪৫)। তিনি একই এলাকার মোহাম্মদ হোছাইনের ছেলে। কুতুবদিয়ায় মারা যাওয়ারা হলেন জেলে ইমতিয়াজ হোসেন (২৫) ও মো. করিম (৩৫)। তারা উপজেলার উত্তর ধুরং ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

বজ্রপাতে আক্কাস ও রমিজ নামে আরো দুই জেলে আহত হয়েছেন।

আহতদের বরাত দিয়ে উত্তর ধুরংয়ের স্থানীয় বাসিন্দা শাহেদুল ইসলাম মনির বলেন, ‘সাগরে মাছ আহরণ বন্ধ থাকায় ট্রলার সংস্কারের কাজ করছিলেন জেলেরা। দুপুর ১২টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ট্রলারে থাকা চার মাঝি আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নিলে চিকিৎসক ইমতিয়াজ ও করিমকে মৃত ঘোষণা করেন।’

হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. শাহীন আব্দুর রহমান বলেন, ‘বজ্রপাতে গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে করিম ও ইমতিয়াজ নামে দুইজন মারা গেছেন।’

পেকুয়ার মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী বলেন, ‘রমজান আলী দুপুরে মাছ ধরতে বিলে যান। এ সময় বজ্রপাত হলে রমজান আলী ঘটনাস্থলেই মারা যান।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com