1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নোয়াখালীতে যুব সমাজের উদ্যোগে মাদক মুক্ত ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট শুরু

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুন, ২০২২

মারুফ সরকার, নোয়াখালী : নোয়াখালীর  মাইজদী কোট এলাকার তরুণ ও যুব সমাজের উদ্যোগে মাদক মুক্ত ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট-২০২২ শুরু হয়েছে।

শনিবার বিকেলে কাসেম উকিলের বাড়ির পাশে এ খেলার আয়োজন করা হয়। প্রথম দিনে ২টি খেলার আয়োজন করা হয়। এক দলে ৬ জন করে খেলোয়ার অংশগ্রহণ করেন।

লক্ষীনারায়ন পুর ক্রিড়া সংস্থা বনাম সেভেন স্টারের মধ্যে  প্রখম খেলা অনুষ্ঠিত হয় । খেলায় সেভেন স্টার ১-০ গোলে জয় লাভ করে। পরের খেলায় অংশগ্রহণ করেন আমরাই পারবো বনাম ক্রিড়া শক্তি ক্রীড়াই বল। ক্রীড়া শক্তি ক্রীড়াই বল ১-০ গোলে জয় লাভ করে।

আর এসব লক্ষ্যে ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে একদল যুবক। এই টুর্নামেন্টের আয়োজককারী সাইফুল খেলার লক্ষ্যে নিয়ে বললেন আলাদা কথা ।

তিনি জানান, তরুণ ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান ছেলে-মেয়েরা ডিজিটাল গেমে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। ফুটবল, কাবাডি, দাড়িয়াবান্দা, কানামাছি এসব খেলাধুলার বেশি প্রচলন ঘটাতে হবে। বিদ্যালয়ের শারিরিক শিক্ষকদের এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। তাই আমাদের এই আয়োজন। আমাদের লক্ষ্যে হলো, আমাদের এলাকার সবাই যাতে ভালো থাকে। আমি আপনাদের একটি কথায় বলবো, আর আপনারা যারা দর্শক রয়েছেন তারা অবশ্যই মাঠে এসে আমাদের খেলাগুলো দেখবেন।

এদিকে আমরাই পারবো দলের অধিনায়ক ফারুখ জানান, আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই এমন একটি খেলার আয়োজন করার জন্য আয়োজকদের। খেলাধুলার মাধ্যমে সবার মন ও শরীর ভালো থাকে। আর এমন একটি খেলার মাধ্যেমে আমাদের সবার সম্পর্ক আরো ভালো হবে বলে আমার বিশ্বাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com