1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সুবর্ণচরে খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া ও খাদ্য বিতরণ  

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুন, ২০২২

মারুফ সরকার, নোয়াখালী : সুবর্ণচরে খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় খতমে কোরআন দোয়া ও খাদ্য বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী মরহুম শহীদ রাস্ট্রপতি জিয়াউর এর সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, নোয়াখালী-৪ সাবেক সংসদসদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান ও তার স্ত্রীর রোগমুক্তি ও সিলেটে বন্যাকবলিত মানুষের জন্য নোয়াখালী সুবর্ণচরে দিনব্যাপী খতমে কোরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জুন) দিনব্যাপী এসব কার্যক্রম আয়োজন করে সুবর্ণচর উপজেলা যুবদল।

সকাল থেকে মসজিদে কোরআন খতম, বাদ আছর নামাজ শেষে দোয়া, মিলাদ মাহফিল ও সুবর্ণচর উপজেলার চরবাটা খাসের হাট বাজার, চরবাটা রাস্তার মাথা, চরজব্বর থানা মোড়, হারিছ চৌধুরী বাজার জিরো পয়েন্টে গাড়িযোগে নিন্ম আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন।

এসময় খালেদা জিয়াসহ দেশব্যাপী আহত, অসুস্থ, মৃত এবং থানায় আটকসহ সকল বিএনপি নেতাকর্মীদের নেক হায়াত, রোগমুক্তি ও মৃতদের রুহের মাগফেরাত কামনা এবং সিলেট বন্যা কবলিত মানুষের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সুবর্ণচর উপজেলা যুবদল আহবায়ক বেলাল হোসেন সুমন, সদস্য সচিব নুরুল হুদা।

এসময় আরো উপস্থিত ছিলেন- সুবর্ণচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মঞ্জুরুল আখতার, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আলমগীর চৌধুরী, ছাত্রদল আহবায়ক আলী আহসান মোঃ তারেক, সদস্য সচিব মামুন হোসেন রোহানসহ উপজেলার সকল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্চাসেবক দল ও শ্রমিকদলসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এসময় নেতাকর্মীরা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়া, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাহান, সিলেটে বন্যা কবলিত অসহায় মানুষসহ বিএনপির সকল অসুস্থ নেতাকর্মির আশুরোগ মুক্তি কামনায় দোয়া চান। নেতাকর্মিরা সিলেটে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল নেতাকর্মীদের আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com