1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে অবহিতকরণ কর্মশালা

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুন, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে প্রত্যাশার বাংলাদেশের উদ্যোগে আউট অফ চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি) সাব-কম্পোনেট ২.৫ কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা সম্মেলন কক্ষে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বাস্তবায়নে এই অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ পরিচালক পারভেজ আক্তার খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমসের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, প্রত্যাশা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহারিয়ার কবির শোভন, জেলা প্রোগ্রাম ম্যানেজার কামরুন্নাহার, উপজেলা ম্যানেজার তারভীর আহম্মেদ প্রমুখ।
এতে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সুধিজনরা অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com