1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে নিখোঁজের ১১দিন পর আদিবাসী কিশোরী উদ্ধার: যুবক আটক

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুন, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে এক আদিবাসী কিশোরীকে উদ্ধারসহ শুভরানা (২২) নামে মূল হোতাকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ।

অপহরণের অভিযোগে আটক শুভরানা উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা বাজারের সাইফুল ইসলামের পুত্র। উদ্ধার হওয়া কিশোরী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোবরাকুড়া গ্রামের আইলাতলী এলাকার মৃত প্রদীপ দারিং এর মেয়ে কথা চিসিম (১৬)।

রোববার (১৯ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) ইমরান আল হোসাইন’র নেতৃত্বে উপজেলার নাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অভিযুুক্ত শুভরানাকে আটক করা হয়।

জানা যায়, গত ৮ই জুন হালুয়াঘাট উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়নের পূর্ব গোবরাকুড়া গ্রামের মৃত প্রদীপ দারিংয়ের মেয়ে রাংরাপাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী কথা চিসিম স্কুলে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। নিখোঁজের ৩ দিন পর ওই তরুণীর মা কবিতা চিসিম গত ১১ জুন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ১৬ জুন হালুয়াঘাট থানায় নারী শিশু নির্যাতন দমন আইন ৭/৩০ ধারায় মামলা করে মেয়েটির মা।

এ বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুজ্জামান খান বলেন, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলায় মূল অভিযুক্তকে আটক ও কিশোরীকে উদ্ধার পূর্বক উভয়ে থানা হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com