মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে এসে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস এবং জেলা প্রশাসক সাহেলা আকতার।
সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। এসময় ৫০ জন বন্যার্তদের মাঝে চাল, ডাল, তেল, লবণ, চিনি ও চিড়াসহ ১৫ কেজি ওজনের শুকনা খাবার বিতরণ করা হয়। একই সাথে ঝিনাইগাতী সদর ও ধানশাইল ইউনিয়নে পাহাড়ি ঢলে মৃত্যু হওয়া দুই পরিবারকে নগত অর্থ প্রদান করেন। ঝিনাইগাতীতে প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে মহারশি নদীসহ বিভিন্ন স্থানে বেড়ি বাঁধের অভাবে দফায় দফায় ভেঙে যাচ্ছে বিভিন্ন নদীর বাঁধ ও রাস্তা ঘাট।
এ বিষয়ে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস তিনি বক্তব্য বলেন, পানি উন্নয়ন বোর্ডের সচিব মহোদয়ের সাথে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে। শিঘ্রই বিষয়টি নিয়ে ইতিবাচক ফালাফল পাওয়া যাবে বলেও জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন, ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি নমশের আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক প্রমুখ।