1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নকলায় সাংবাদিক লাঞ্ছিত : কর্মচারী কল্যাণ সমিতি থেকে বহিস্কার মিলন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলায় ইউএনও’র কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনিরুজ্জামান মিলনের বিরুদ্ধে বিজয় টিভি ও দৈনিক ভোরের দর্পণের নকলা উপজেলা প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডলকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হয়েছে।

সোমবার দুপুরে নকলা উপজেলা কর্মচারী কল্যাণ সমিতির সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে বহিস্কারাদেশের লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আল আমিন।

এ সময় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আইনুল নাঈম পানেল, অত্র সমিতির অন্যান্য সদস্যবৃন্ধসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল রোববার সকালে স্থানীয় কয়েকজন এলাকাবাসী ইউএনওর কার্যালয়ের অফিস সহকারী মনিরুজ্জামান মিলনের বিরুদ্ধে জমিসংক্রান্ত বিষয় নিয়ে একটি লিখিত অভিযোগ দেন। রোববার বেলা তিনটার দিকে এ ব্যাপারে ও বন্যার্তদের ত্রানের তথ্য নেওয়ার জন্য সাংবাদিক ইউসুফ আলী ইউএনওর কার্যালয়ে যান এবং অভিযোগের বিষয়ে মনিরুজ্জামান মিলনের বক্তব্য জানতে চান। এ সময় মনিরুজ্জামান ক্ষিপ্ত হয়ে প্রথমে তাঁকে গালিগালাজ করেন। সাংবাদিক ইউসুফের ওপর চড়াও হয়ে তাঁকে কিলঘুষি ও মারধর করেন। এতে ইউসুফ বুকে ও মুখে আঘাত পেয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় সাংবাদিকরা ইউসুফ আলী মণ্ডলকে উদ্ধার করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com