1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

সাবেক স্বামীকে প্রশংসায় ভাসালেন শ্রীলেখা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জুন, ২০২২

বিনোদন ডেস্ক : বিশ্ব বাবা দিবসে পৃথিবীর সব সন্তানেরা তাদের বাবাকে নিয়ে লিখেছেন, বাবার সঙ্গে সময় কাটিয়েছেন। কেউ হয়তো নস্টালজিয়ায় ভুগেছেন, কেউ হারিয়ে ফেলা বাবার জন্য চোখের জল ফেলেছেন। বাবা দিবসে নিজের মেয়ের বাবাকে নিয়ে কথা বললেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

শিলাদিত্যকে ভালোবেসেই বিয়ে করেছিলেন শ্রীলেখা। সেই সংসার এখন আর নেই। তাতে কি! নিজের প্রাক্তন স্বামী মেয়ের বাবা শিলাদিত্যকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে ভুলেননি অভিনেত্রী। তিনি জানান, ‘শিলাদিত্য হলো সব থেকে ভালো বাবা। আজকের দিনটা শুধুই শিলাদিত্যর।’

প্রায় ১০ বছর হলো স্বামী শিলাদিত্যর সঙ্গে আইনি বিচ্ছেদ হলেও বাবা-মা উভয়েই তাদের মেয়েকে দেখভাল করেন বলে আনন্দবাজারকে জানিয়েছেন শ্রীলেখা।

তিনি বলেন, ‘আমি কোনোদিনই একা মাইয়াকে বড় করিনি। ২০১৩ সালে আমাদের আইনি বিচ্ছেদ হয়। তার আগের প্রায় দেড় বছর আলাদা থাকতাম। কোনোদিন কখনো আমরা মেয়েকে নিয়ে টানাটানি করিনি। সন্তানকে বড় করছি একসঙ্গেই।’

শ্রীলেখা জানান, ছোট থেকেই খুব বুঝদার তার মেয়ে। বাবা-মায়ের আলাদা থাকা নিয়ে কোনো কান্নাকাটিও করেনি। বাবা-মায়ের আলাদা থাকাটাকে নিজের মতো করেই মানতে শিখেছে মেয়েটা। তার কথায়, ‘কোনোদিন ওকে দেখিনি মন খারাপ করেছে, বা বলেছে কেন মা-বাবা একসঙ্গে থাকে না। নিজের মনে মনে যদি কষ্ট পেয়েও থাকে, নিজের মতো বুঝিয়েছে নিজেকে।’

অভিনেত্রী আরও জানান, ‘সপ্তাহের চার দিন আমার কাছে, তিন দিন বাবার কাছে থাকে মেয়ে। এই কয়েক দিন আগেই বাবার সঙ্গে পাহাড় ঘুরে এসেছে। বাবা বাড়িতে নামিয়ে দিয়ে গিয়েছেন আবার। কোনোদিন ইচ্ছে হলে একসঙ্গে খেতেও গিয়েছেন রেস্তোরাঁয়।’

শ্রীলেখা বলেন, ‘আমি একার কৃতিত্ব নিতেই পারব না। কারণ মেয়েকে আমি একা মানুষ করিনি। ওকে বড় করার আশি শতাংশ কৃতিত্ব শিলাদিত্যর। এই বিশেষ দিনটা শুধুমাত্র শিলাদিত্যরই হয়ে থাক।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com