1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী

ইসির ডাকে সাড়া দেয়নি বিএনপি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জুন, ২০২২

রাজনীতি ডেস্ক: ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশনের (ইসি) ডাকে সাড়া দেয়নি বিএনপিসহ পাঁচটি রাজনৈতিক দল। ফলে, দ্বিতীয় ধাপে আটটি দলের সঙ্গে বৈঠক করেছে ইসি। মঙ্গলবার (২১ জুন) বিকেল ৩টায় ইসির সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল ৩৯টি। এসব দলকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিষয়ে মতামত দেওয়ার সুযোগ দিচ্ছে ইসি। এজন্য তিন ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে সাংবিধানিক সংস্থাটি।

ইসির জনসংযোগ বিভাগের পরিচালক এসএম আসাদুজ্জামান বলেছেন, ‘আজ দ্বিতীয় ধাপে আলোচনার জন্য ১৩টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিকেল ৩টায় ৮টি রাজনৈতিক দলের সঙ্গে ইভিএম বিষয়ে আলোচনা শুরু হয়েছে। এ সংলাপের জন্য নির্বাচন কমিশন নিবন্ধিত দলগুলোর সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছে। দলগুলো চার সদস্যের কারিগরি টিম বা প্রতিনিধি পাঠাতে পারবে।’

তিনি বলেন, ‘এর আগে প্রথম ধাপে গত ১৯ জুন ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছে। ২৮ জুন তৃতীয় ধাপে ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে।’

ইভিএম নিয়ে ইতোমধ্যে দেশসেরা প্রযুক্তিবিদদের সঙ্গে বৈঠক করে মতামত নিয়েছে ইসি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন। তবে, তার আগে সবার মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

দ্বিতীয় দফায় আলোচনায় যেসব রাজনৈতিক দল অংশ নিয়েছে:

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

যেসব দল আলোচনায় অংশ নেয়নি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com