1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

রাজবাড়ীতে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জুন, ২০২২

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আক্কাস আলীকে (৭০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আক্কাস পাবনার ঢালারচর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (২১ জুন) দুপুর ১টার দিকে দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি গ্রামে তাকে হত্যা করা হয়। নিহত আক্কাস আলী পাবনার বেড়া উপজেলার ডারাই গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে।

সর্বহারা পার্টির আধিপত্য নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, আক্কাস আলী এক সময় বেড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। দীর্ঘ ৪১ বছর তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সকাল থেকে তিনি রাখালগাছি হতে গুদারাঘাট পর্যন্ত সরকারি রাস্তার কাজ দেখাশোনা করছিলেন। বেলা ১টার দিকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। তার ঘাড়ে এবং হাতে একাধিক কোপের চিহ্ন রয়েছে। একাধিক সন্ত্রাসী তাকে হত্যা করে পালিয়ে যায় বলে তিনি জানান।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আক্কাস আলীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত করে দেখছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com