1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে ট্রাক ইজিবাইক সংঘর্ষে একজন নিহত আহত ৩

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জুন, ২০২২

শেরপুর: শেরপুরের নৌহাটায় ডাম্পট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার রাত ১১টায় শেরপুর-ঝিনাইগাতী সড়কের নৌহাটা আলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল করিম শহরের উপকন্ঠ গৌরীপুর মহল্লার মো. চাঁন মিয়ার ছেলে ও পেশায় একজন কলা ব্যবসায়ী ছিলেন।

আহতরা হচ্ছেন- পাশ্ববর্তী নকলা উপজেলার পিপড়ীকান্দি গ্রামের হাসমত আলীর ছেলে রুবেল (২৮), ঢাকা নবাবগঞ্জের আল-হাদিপুর গ্রামের শরিফুল ইসলাম সজিব এবং অটোচালক সদর উপজেলার কুমরী কাটাজান গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে হাদিউল ইসলাম হাইদুল (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে শহরের দিকে ব্যাটারি চালিত ইজিবাইকটি তিনজন যাত্রী নিয়ে আসছিল।বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ডাম্পট্রাক সে ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয় চালকসহ তিনজন যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে নিয়ে যান।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর আহম্মেদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com